Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে টিসিবির পণ্য মজুদ করে বিক্রি, ব্যবসায়ী গ্রেফতার। 

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২০ am ০১, মার্চ ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মোঃ রওকত আলী, রংপুর সদর

রংপুর নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য গোপনে মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। পুলিশের গোয়েন্দা (ডিবি) সংস্থা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর খেলবাড়ী এলাকায় এলএসডি গুদামের সামনে পরিত্যক্ত একটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্য উদ্ধারের পাশাপাশি এক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যবসায়ীর নাম রুবেল হোসেন। তিনি পাবনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে টিসিবির বৈধ ডিলার দাবি করলেও তদন্তে দেখা যায়, পণ্য উত্তোলনের পর তা নির্ধারিত উপকারভোগীদের মাঝে বিতরণ না করে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৭০ কেজি খেজুর, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি বুট, ৬১৩ কেজি মসুর ডাল এবং ১৬২ লিটার ভোজ্যতেল।

ডিবি সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রমজানকে সামনে রেখে টিসিবির পণ্য গোপনে মজুদ করে বেশি দামে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। সাধারণ ভোক্তাদের মধ্যে সরবরাহ না করে কৌশলে এসব পণ্য কালোবাজারে বিক্রির পরিকল্পনা ছিল বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এ বিষয়ে  রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, টিসিবির পণ্য সাধারণ মানুষের জন্য বরাদ্দ। কেউ তা গোপনে মজুদ করে অবৈধভাবে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের উৎস, কতদিন ধরে মজুদ ছিল এবং এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। প্রয়োজনে অভিযানের পরিধি আরো বাড়ানো হবে।

এ প্রসঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, জনস্বার্থে সরকারের ন্যায্যমূল্যের কর্মসূচিকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: টিসিবি পণ্য মজুদবিক্রিব্যবসায়ী গ্রেফতাররংপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আয়াতুল্লাহ আলী খামেনি্র মৃত্যুর পরে কে হবেন তার উত্তরসূরি
  • আগুনের ভয়, উত্তরার সাত জনের গল্প
  • সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী
  • মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ
  • আমের মুকুলে আশাবাদী ডোমারের চাষিরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম