Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী নেতাদের

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৯ pm ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, অর্থনীতি
A A
0

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি গতিশীল রাখতে আইনশৃঙ্খলার উন্নয়ন এবং চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানিয়েছে। অন্যথায় ব্যবসা স্থগিত করার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে নবগঠিত সরকারের কাছে এই প্রত্যাশা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, “ফ্যাক্টরিতে ট্রাক ঢুকতে চাঁদা দিতে হয়, আবার বের হতে চাঁদা দিতে হয়। এটি আমাদের ব্যবসায় চরম প্রভাব ফেলছে।” তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টের পরও দেশের সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ হয়নি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে।

সংবাদ সম্মেলনে ডিসিসিআই চারটি প্রধান দাবিও তুলে ধরেছে: সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করা, অনিচ্ছাকৃত, খেলাপিদের জন্য মূলধন সরবরাহ করে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করা, ব্যাংক ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে নামানো, আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা।

এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানানো হয়। চুক্তিতে দেশের স্বার্থবিরোধী ধারা থাকলে তা বাতিল করার পরামর্শ দিয়েছেন ডিসিসিআই সভাপতি। রপ্তানি বাড়াতে চামড়া, হালকা প্রকৌশলসহ ৩০টি খাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নে জোর দেওয়ার কথাও বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্য ডিসিসিআই নেতারাও উপস্থিত ছিলেন।

Tags: চাঁদাবাজিডিসিসিআইনেতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামের নামে ব্যবসা করতে চাইলে কোনো স্থান নেই: ধর্মমন্ত্রী
  • দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
  • ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ
  • রংপুরে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম