শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাটি উর্বর ও আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ক্যাপসিকামের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে দেড় হেক্টর জমিতে ক্যাপসিকাম চাষ হয়েছে এবং উৎপাদন আশানুরূপ হওয়ায় কৃষকেরা খুশি।
স্থানীয় কৃষকেরা জানান, বছর আবহাওয়া ভালো ছিল, তাই ফলনও ভালো হয়েছে। বাজারে দামও সন্তোষজনক। আশা করি আগামী বছরও এমন ফলন হবে, যা আমাদের অর্থনৈতিকভাবে লাভবান করবে। ক্যাপসিকাম শুধু স্থানীয় বাজারেই নয়, পাঠানো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, এখানকার মাটি ও আবহাওয়া সারা বছরই ক্যাপসিকাম চাষের জন্য উপযোগী। সঠিক পরিচর্যা ও আধুনিক চাষ পদ্ধতি ব্যবহার করলে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়বে। এতে কৃষকেরা আর্থিকভাবে আরও লাভবান হবেন।


