Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলের মাঠজুড়ে ফুলকপির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৩ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in কৃষি
A A
0

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের দিগন্তজোড়া ফসলের মাঠ এখন সাদা ফুলকপিতে ভরে উঠেছে। শীত মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে এ বছর জেলায় ফুলকপির বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় কৃষকদের মুখে দেখা দিয়েছে স্বস্তির হাসি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নড়াইল জেলায় ২২৭ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ। জেলার সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায় বাণিজ্যিকভাবে বেশি পরিমাণে ফুলকপির চাষ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই কৃষকরা ক্ষেত থেকে ফুলকপি সংগ্রহ ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। এ মৌসুমে স্নোবক্স ও বিভিন্ন হাইব্রিড জাতের ফুলকপির আবাদ বেশি হয়েছে। প্রতিটি কপির আকার বড় এবং মান ভালো হওয়ায় পাইকারি বাজারে চাহিদাও বেশি।

সদর উপজেলার কৃষক মো. আশরাফুজ্জামান বলেন, অনুকূল আবহাওয়া ও সময়মতো সেচ-সার প্রয়োগের কারণে ফলন ভালো হয়েছে। রোগবালাইও তুলনামূলক কম ছিল। উৎপাদন খরচ কম হওয়ায় দাম ঠিক থাকলে লাভের সম্ভাবনা রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে ফুলকপি চাষ লাভজনক হয়ে উঠছে। এতে শিক্ষিত তরুণদের মধ্যেও সবজি চাষে আগ্রহ বাড়ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের গণমিছিল
  • আইরামের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে “মননসভা”-এর পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন
  • ফরিদপুর-৪ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন
  • উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শ্যামনগরে ৯ ফেব্রুয়ারী নির্বাচনী জনসভা
  • পার্কে বেড়াতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম