Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় বিটিসিএলের ক্যাবল লুটপাট, নেপথ্যে দুই কর্মচারী

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৭ am ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

খুলনার পাইকগাছায় সড়ক সংস্কারের আড়ালে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর আন্ডারগ্রাউন্ড সংযোগ ক্যাবল অপসারণ হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

তবে ক্যাবল অপসারণের কোনো লিখিত অনুমোদন, হিসাব বা আর্থিক রেকর্ড নেই।

দায়িত্বপ্রাপ্ত টেকনিশিয়ান মোখলেছুর রহমান ও লাইনম্যান আলেক গাজী কোনো সুস্পষ্ট অফিসিয়াল হিসাব উপস্থাপন করতে পারেননি। মোখলেছুর জানান, “সড়ক থেকে যে তার পাওয়া গেছে, সেই তার স্টোর রুমে আছে,” তবে অপসারিত কেবলের স্টোর রেজিস্টার, স্টক এন্ট্রি বা গ্রহণ-বিবরণী দেখাতে পারেননি। তিনি উল্লেখ করেন, ব্যবহারযোগ্য কেবল পুনর্ব্যবহার এবং অকেজো কেবল স্ক্র্যাপ হিসেবে বিবেচনা করা হয়, তবে স্ক্র্যাপ চিহ্নিতকরণ বা নিলামের কোনো লিখিত আদেশ নেই।

লাইনম্যান আলেক গাজী মোবাইলে কোনো মন্তব্য দিতে রাজি হননি এবং বলেন, “আমার উর্ধ্বতন কর্মকর্তা আছে, উনার সঙ্গে কথা বলেন। আমি কিছুই জানি না।

বিটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (খুলনা) মো. বেঞ্জুর রহমান বলেন, “ভালো মানের কেবল উত্তোলন হলে তা যথাযথভাবে সংরক্ষণ এবং নথিভুক্ত করতে হবে। কতগুলো কেবল উঠেছে তা নোট করা এবং ডকুমেন্টারি প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করতে হবে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি, প্রয়োজনে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।

স্থানীয় সূত্র বলছে, সড়ক খননের আড়ালে ক্যাবল অপসারণের ঘটনাটি নিরপেক্ষ তদন্ত ও পূর্ণাঙ্গ অডিটের মাধ্যমে খুঁজে বের করা প্রয়োজন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পটুয়াখালীর বাউফলে মন্দির পরিদর্শন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ
  • ৭০ বছরের বৃদ্ধের গলায় ২২ বছরের তরুণীর মালা
  • ছয় ছানা রেখে মা কুকুরের হত্যাকাণ্ড    
  • জয়নুল আবদিন ফারুকের স্ত্রী মারা গেছেন
  • প্রার্থী খুঁজতে মাঠে নামলেন সারজিস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম