আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
বিএসটিআই কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে রামু উপজেলায় সার্ভিল্যান্স অভিযান (ওজন ও পরিমাপের সঠিকতা যাচাই) পরিচালিত হয়েছে।
সোমবার ২ ফেব্রুয়ারি পরিচালিত উক্ত অভিযানে রামুর কলঘর বাজারের মেসার্স আজিম বিল্ডার্সে প্লাটফর্ম স্কেলের ভেরিফিকেশান সনদের মেয়াদ শেষ হওয়ায় অতি দ্রুত ভেরিফিকেশান করতে বলা হয়।মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের প্লাটফর্ম স্কেলের ভেরিফিকেশান সনদ হালনাগাদ থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
দক্ষিণ শ্রীকুলের মায়ের দোয়া বেকারিতে পণ্য ব্রেড, বিস্কুট, কেক পণ্যের অনুকূলে সিএম ও পিসিআর সনদ থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং ‘কেক’ পণ্যের অনুকূলে সিএম ও পিসিআর সনদ গ্রহণের জন্য বলা হয়।এছাড়াও রামু চৌমুহনীর নিউ তিন্ময় জুয়েলার্স, আদিত্য জুয়েলার্স ও তিথি জুয়েলার্স উপরোক্ত ৩টি প্রতিষ্ঠানের ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় এবং ওজনযন্ত্র ভেরিফিকেশান সনদ হালনাগাদ থাকায় ধন্যবাদ দেওয়া হয়।
চাকমারকুলের এন আলম ফিলিং স্টেশনে স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশান সার্টিফিকেট ও ভেরিফিকেশান সার্টিফিকেট হালনাগাদ পাওয়া যায়। কিন্তু তেল পরিমাপে কিছুটা কম প্রদান করায় তাদের সতর্ক করা হয়।রামু বাইপাসের মেসার্স নাহার ফিলিং স্টেশনে স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশান সার্টিফিকেটর মেয়াদ হালনাগাদ পাওয়া যায়। কিন্তু ভেরিফিকেশান সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ায় হালনাগাদ করতে বলা হয় এবং তেল পরিমাপে কিছুটা কম প্রদান করায় তাদের সতর্ক করা হয়।
মেসার্স মুসা এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশান সার্টিফিকেট ও ভেরিফিকেশান সার্টিফিকেট হালনাগাদ পাওয়া যায় এবং তেল পরিমাপে সঠিক প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।হাজী আব্দুল করিম (সও:) ফিলিং স্টেশনে স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশান সার্টিফিকেট ও ভেরিফিকেশান সার্টিফিকেট হালনাগাদ পাওয়া যায়। কিন্তু তেল পরিমাপে কিছুটা কম প্রদান করায় তাদের সতর্ক করা হয়।
পানির ছড়ায় এরশাদ ফিলিং স্টেশনে নস্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশান সার্টিফিকেট ও ভেরিফিকেশান সার্টিফিকেট হালনাগাদ পাওয়া যায়। কিন্তু তেল পরিমাপে কিছুটা কম প্রদান করায় তাদের সতর্ক করা হয়।উক্ত অভিযান বিএসটিআই এর সজীব চৌধুরী, পরিদর্শক (মেট্রোলজি) এবং এস.এম রুহুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) এর সমন্বয়ে গঠিত টীম কর্তৃক পরিচালিত হয়।

