Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজান উপলক্ষে ভেজাল পণ্যে অভিযান বিএসটিআইয়ের

Bangla FM OnlinebyBangla FM Online
১:২২ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রমজান
A A
0

নরসিংদী প্রতিনিধি

রমজান উপলক্ষে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অভিযানে নরসিংদীতে পরিচালিত হলো মোবাইল কোর্ট। জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রমে বাজারে বিক্রিত মৌসুমি ফলে ক্ষতিকর ক্যামিকেলের উপস্থিতি রয়েছে কিনা তা সরেজমিনে পরীক্ষা করা হয়।

১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, নরসিংদী-এর উদ্যোগে নরসিংদী সদর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই নরসিংদী অফিসের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে বিভিন্ন দোকানে বিক্রিত মৌসুমি ফল পরীক্ষা করা হয়।

সদর উপজেলার স্টেশন রোডে অবস্থিত মেসার্স জননী ফল ভান্ডার নামীয় প্রতিষ্ঠানে আম, মাল্টা, আপেলসহ বিভিন্ন ফলের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষায় কোনো ধরনের ক্ষতিকর ক্যামিকেলের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন—বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী-এর উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়, পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ, পরীক্ষক (ফুড অ্যান্ড ব্যাক্ট.) সুনন্দন দে, কর্মকর্তারা জানান, রমজান মাসে ফল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে থাকে—এমন অভিযোগের প্রেক্ষিতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা, পরিমাপে স্বচ্ছতা বজায় রাখা এবং ভেজাল প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট ও ভ্রাম্যমাণ ল্যাবরেটরি কার্যক্রম অব্যাহত থাকবে।

সচেতন ভোক্তা ও দায়িত্বশীল ব্যবসায়ীদের সহযোগিতায় একটি নিরাপদ ও ভেজালমুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

Tags: বিএসটিআইরমজান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপি কাঠালিয়ায় সংবাদ সম্মেলন করে নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদ
  • পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিক ও তার ভাতিজাকে কুপিয়ে জখম
  • জাসদ নেতার ওপর হামলা, দুই নেতা বহিষ্কার
  • মাটির তলায় অদৃশ্য সেতু
  • ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম