Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে বিআরটিএ ট্রাস্টি বোর্ড, ৪১ পরিবার পেল আর্থিক সহায়তা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৩ pm ১০, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরসহ রংপুর বিভাগের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত অর্থের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বিআরটিএ) সুমন রঞ্জন দে। এ ছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা সভাপতি মো. এরশাদুজ্জামান মোল্লা, দিনাজপুর বিআরটিএ সহকারী পরিচালক শামসুল করিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৪১ জনের পরিবারের মাঝে সর্বমোট ১ কোটি ৮৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে নিহতদের পরিবারকে প্রত্যেককে ৫ লাখ টাকা করে এবং আহতদের পরিবারকে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন একা না থাকে, সে লক্ষ্যেই সরকার ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড এই সহায়তা কার্যক্রম চালু রেখেছে। তিনি বলেন, “আর্থিক সহায়তা কখনোই একটি প্রাণের ক্ষতি পূরণ করতে পারে না, তবে দুর্ঘটনার পর পরিবারের জরুরি সংকট মোকাবিলায় এটি কিছুটা হলেও সহায়ক হবে।” একই সঙ্গে তিনি সবাইকে সড়ক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬
  • ফ্যাসিবাদ রুখতে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান নাগরিক মঞ্চের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম