এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত ঘটনার জেরধরে ছোট ভাই শাহ আলমের হাতে বড় ভাই নুরনবী খুন হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মেলান্দহ উপজেলার ডেওলাবাড়ীর দেবপাড়া গ্রামে।
জানা যায়, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ডেওলাবাড়ী দেবপাড়া গ্রামের সুরুজ সুতারের ছেলে আলম মিয়া(৪০) ও নূর নবীর(৪৫) মধ্যে পৈত্রিক জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। ৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮ ঘটিকায় একই বিষয় নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে আলম মিয়ার ধারালো দেশীয় অস্্েরর আঘাতে তার বড় ভাই নূর নবী গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরনবীকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, লাশ উদ্ধার হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

