Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হোমনায় বিআরডিবি চেয়ারম্যান অপহরণ মামলা,গ্রেপ্তার ১

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৬ pm ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মো. হৃদয় (২৫)। তিনি উপজেলার দৌলতপুর গ্রামের আ. ছালামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে হোমনা উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, অপহৃত চেয়ারম্যানের কাছ থেকে বিকাশের মাধ্যমে পাঠানো মুক্তিপণের টাকা গ্রহণ করেছিলেন এই হৃদয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৩ মার্চ হোমনা পৌরসভা এলাকা থেকে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ লি.-বিআরডিবি) চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ করা হয়। ওই দিনই থানায় অপহরণ ও চাঁদাবাজি মামলা করেন ভুক্তভোগী। ঘটনার পরদিন আল আমিন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তিপণ আদায়ের সঙ্গে হৃদয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
  • ফসল রক্ষা বাঁধে দুর্নীতি সুনামগঞ্জে বিক্ষোভ
  • কুমিল্লা সিটি করপোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
  • কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামি আটক
  • মৌলভীবাজারে র‍্যাব-ভোক্তা অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম