Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুর অঞ্চলে বোরো চাষের ধুম

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৪ pm ১৬, মার্চ ২০২৬
in কৃষি
A A
0

মোঃরওকত আলী, রংপুর প্রতিনিধি:

রংপুর অঞ্চলের কৃষকরা বোরোধান রোপনে ব্যস্ত সময় পার করছেন এখন। যে সকল জমিতে আগাম বোরো ধান রোপন করা হয়েছিল, ওইসব জমিতে কীটনাশক ও সার প্রয়োগ করে পরিচর্যা করা হচ্ছে। সেই সাথে গ্রামের কিশান- কিশানিরা বোরো ক্ষেতের ঘাস নিরানিতে শ্রম বিক্রি করে উপার্জন করছেন অর্থ।

চলতি বোরো মৌসুমে এবারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫ লাখ ৯ হাজার ৯৪ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরমধ্যে রংপুর জেলায় ১লাখ ৩২ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হচ্ছে।

এরমধ্যে ধানের চারা বাবদ ১ হাজার ৫ শত টাকা, সার ৩ হাজার টাকা, কীটনাশক ২ হাজার টাকা, নিড়ানি বা আগাছা দমনে ৩ হাজার টাকা, সেজ বাবদ ২ হাজার টাকা, ধান কাটাই মারাই বাবদ ৪ হাজার টাকা ব্যয় হয়ে থাকে।

প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে প্রতিবিঘা জমিতে ১৬ থেকে ১৮ মন ধান উৎপাদন হয়ে থাকে। যার বাজার মূল্য ১৬ থেকে ১৮ হাজার টাকা। কৃষক নুরুল ইসলামের কথায় সম্মতি জানিয়ে একই কথা বললেন, কৃষক শওকত আলী (৫৫), আব্দুর রশিদ(৫৫), ফেরদৌস হোসেন(৪০) ও ফুল মিয়া(৪৫)।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও জানায়, নিয়মমাফিক পরিচর্যা করা হলে এবং কোনও প্রকার প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে রংপুর অঞ্চলের কৃষকের গোলায় ২৩ লাখ মেট্রিক টন ধান প্রবেশ করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কাজের উদ্বোধন
  • সদরপুরে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
  • টাঙ্গাইলে সেলাই মেশিন ও নলকূপ বিতরণ করলেন মৎস্য প্রতিমন্ত্রী
  • বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম