Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এই সময় বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী: তাহসান খান

Taslima TanishabyTaslima Tanisha
১১:৩৬ am ১১, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জানিয়েছেন, তার দ্বিতীয় সংসার ভেঙে গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের খবর সামনে এসেছে। এ নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে নানা আলোচনা চলছে।

তাহসান জানান, আসলে তারা ২০২৫ সালের জুলাই মাসের শেষ দিক থেকে আলাদা থাকছিলেন। অস্ট্রেলিয়া ট্যুরের আগে—২০২৫ সালের সেপ্টেম্বর মাসে—চূড়ান্তভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই তিনি সামাজিক মাধ্যম ও নতুন গান থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।

তাহসান বলেন, “সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।”

তিনি ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজাকে বিয়ে করেছিলেন। বিয়ের পর প্রথম দিকে সব ঠিকঠাক মনে হলেও কিছু মাসের মধ্যেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সামাজিক মাধ্যমে প্রথম বিবাহবার্ষিকীর দিন দুজনকে একসঙ্গে না দেখায় বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাহসান বলেন, “অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়।”

ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলতে আগ্রহী নন তাহসান। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন, তবে বিস্তারিত কিছু এখনই জানাতে চান না। তিনি বলেন, “সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলে বিস্তারিত জানাব।।”

শারীরিক ও মানসিক অবস্থার বিষয়েও তাহসান বলেন, দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নন, এবং মানসিক অবস্থাও ভালো নয়। বর্তমান সময় কাটাচ্ছেন একা একা ভ্রমণ ও বই পড়ে। তাহসান বলেন, “এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।”

শেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, “দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।”

Tags: জনপ্রিয় গায়ক ও অভিনেতাতাহসান খানমেকআপ আর্টিস্টরোজা আহমেদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক
  • নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবিতে ইসিতে মানববন্ধন
  • বাউফলে রূপালী ব্যাংকের কোষাধক্ষকে কুপিয়ে জখম
  • বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম