জাহাঙ্গীর আলম মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হৃদয় খান (২১)। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের রিপন খানের ছেলে।
নিহতের খালাতো ভাই দেওহাটা গ্রামের রশিদ আরিফ দেওয়ান জানান, হৃদয় খান তাঁদের বাড়িতে থেকে গোড়াই এলাকার একটি প্রসাধনী দোকানে কাজ করত। বুধবার সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে রাতের খাবার খেয়ে সে ঘুমাতে যায়। বৃহস্পতিবার ভোরে উপজেলার রানাশাল এলাকায় অবস্থিত শাহ আলমের ইটভাটার দক্ষিণ পাশে রেললাইন সংলগ্ন একটি গাছে হৃদয়ের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

