লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেতে স্থানীয়রা এক যুবকের মরদেহ দেখতে পান। লালমনিরহাট সদর থানা পুলিশ ওই ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে ভোরের দিকে জমিতে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান কয়েকজন কৃষক। এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে পুলিশ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, “মরদেহের পরিচয়, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের পশ্চিম মন্ডল পাড়া গ্রামের আ: শহিদ এর পুত্র মোঃ হেলাল মিয়া (৩০)” ।
মৃত্যুর সঠিক কারণ উৎঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

