নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে একটি পুকুরের কচুরিপানার মধ্যে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (প্রায় ৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে, মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে।
স্থানীয়রা সেচের কাজে যাওয়ার সময় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং এলাকায় কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

