Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৮ pm ১১, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় রিপন মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত সোমবার রাত থেকে রিপন মিয়া নিখোঁজ ছিলেন। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান।

পরবর্তীতে মঙ্গলবার (১০ মার্চ) রাতে চকসালন এলাকায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়,রিপন মিয়ার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ওসি মনিরুজ্জামান মোল্যা জানান,ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tags: অপরাধযুবকের মরদেহ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পথচারীকে মারধরের অভিযোগে তীব্র সমালোচনার মুখে মডেল মনিকা কবির
  • হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
  • বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির জাইমা রহমান
  • জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
  • বেনাপোলে চাল আমদানির সময়সীমা শেষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম