Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৭ pm ৩০, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুই দিন পর জুনায়েদ মিয়া (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলীশারকুলের কামারপাড়া এলাকার একটি ঘাসবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জুনায়েদ উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা ও দুবাইপ্রবাসী রমিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা প্রায় সাতটার দিকে বাড়ির সামনে থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় জুনায়েদ। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের পর তার প্রবাসী বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ছেলের সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়।

অবশেষে নিখোঁজের দুই দিন পর রোববার রাতে উপজেলার বাদে আলীশারকুলের কামারপাড়া এলাকার একটি ঘাসবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মরদেহ উদ্ধারের পর জুনায়েদের বাবা আবারও ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৌরীপুরে ইটভাটা ইস্যু: মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • ব্যারেলপ্রতি তেলের দাম ১১৫ ডলার ছাড়াল, বিশ্ববাজারে অস্থিরতা
  • আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান
  • সালথায় নবাগত ইউএনওর সঙ্গে মাদ্রাসা প্রধানদের শুভেচ্ছা বিনিময়
  • ঝালকাঠিতে ৪৭ ঘন্টা পরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম