Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৮ am ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, Semi Lead News, দুর্ঘটনা
A A
0

মো: জালালউদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় পদ্মা নদী থেকে আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পরে পরিবারের কাছে হস্তান্তর করেন। নিহত আব্দুর রহিম শিবগঞ্জ উপজেলার দূলভপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের আকম উদ্দিনের ছেলে। তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের সীমান্ত অতিক্রম করে গরু আনানেয়ার সময় পদ্মা নদীতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দূলভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় পদ্মা নদী থেকে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। কেউ কেউ দাবি করছেন, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিনি বিএসএফের হাতে আটক হয়েছিলেন; পরে নদীতে তার মরদেহ পাওয়া যায়। সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বিজিবির কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে পারছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তাদের জানানো হয়েছে। তবে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে; সত্যতা পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।

উল্লেখ্য, স্থানীয়দের দাবি সাম্প্রতিক সময়েও আব্দুর রহিমের ভাই ইব্রাহিম একইভাবে অবৈধভাবে গরু আনতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

Tags: চাঁপাইনবাবগঞ্জপদ্মা নদী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামায়াতের এমপিরা
  • রমজানকে সামনে রেখে রূপগঞ্জে মসজিদ-মাদ্রাসা সাজানো ও বাজার মনিটরিংয়ে প্রস্তুতি
  • নিকোলাস কোপার্নিকাস অন্ধকার ও অজ্ঞতার যুগে আলো হয়ে জন্ম নেওয়া এক কিংবদন্তি জ্যোতির্বিজ্ঞানী
  • মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
  • বিএনপি এমপিরা নেবেন না ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম