জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ফুটারনবাজার এলাকায় যমুনা নদী থেকে আমিনুল ইসলাম খোকা মিয়া নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত সন্ধ্যা রাতে দেওয়ানগঞ্জ মডেল থাণার পুলিশ তার লাশ উদ্ধার করে।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের মোল্লারচর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম খোকা(৭৩) যাত্রবাহী নৌকা যুগে দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধায় যাচ্ছিলেন। যাত্রাপথে নদীর মাঝামাঝি এলাকায় নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় আমিনুল ইসলাম খোকা। তাৎক্ষনিকভাবে অনেক খোঁজাখোঁজি করেও আমিনুল ইসলামকে পাওয়া যায়নি। ঘটনার ১০ দিন পর ২০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা রাতে ফুটানিবাজার ঘাট এলাকায় তার লাশ পাওয়া যায়। পরে আমিনুল ইসলাম খোকার স্বজন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমিনুল ইসলাম খোকার লাশ শনাক্ত করে।
এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, বাহাদুরাবাদ নৌ থানার পুলিম বিষয়টি তদারকি করছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

