ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির পৌর শহরের কেফাইতনগর (ফেরিঘাট) গাবখান নদীতে ডুবে নিখোঁজের ৪৭ ঘন্টা পরে হাফেজ মোঃ আলিফ নামে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
পৌর শহরের কিফাইতনগর এলাকার গাবখান সেতুর নীচে শনিবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে আলিফ নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয়রা নদীতে তার মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
স্বজন জানায়, ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম হাওলাদার ছেলে মাদ্রাসার ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান নদীতে গোসল করতে নামে। এসময় নদীর নদীতে ডুবে যায় আলিফ।
সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, কিশোর নিঁখোজের তিনদিন পরে দেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বাড়ির আঙ্গিনায় রাখা হয়েছে। পরবর্তি আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

