Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দোয়ারাবাজারে ধান ক্ষেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
২:১৯ pm ১৯, মার্চ ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

সালমান আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আব্দুল্লাহ আল মামুন নামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রাম সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ওই গ্রামের হাফেজ মাওলানা মোস্তাক আহমদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের মাঠে খেলার উদ্দেশ্যে বের হয় মামুন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ঘরে না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর দুইটার দিকে খেলার মাঠে গিয়ে তাকে না পেয়ে গ্রামজুড়ে তল্লাশি চালানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে পার্শ্ববর্তী নুরুল আমিনের ধান ক্ষেতে একটি শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি মামুনের বলে শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরসালিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খানসহ পুলিশের একটি দল সরেজমিন তদন্ত চালান।

দোয়ারাবাজার থানার তদন্ত কর্মকর্তা সামস উদ্দিন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শিশুটির ঘাড়ে, পিঠে ও মাথার পেছনে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: দোয়ারাবাজারনিখোঁজ শিশুমরদেহ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে মেহেদির রং গাঢ় করার সহজ কৌশল
  • রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম