Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদারীপুরে গাছ থেকে মাইক্রোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১:২১ pm ২৮, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মীর ইমরান,মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাড়ির উঠানের একটি গাছ থেকে মাইক্রোচালক আরিফ শেখ (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির উঠানের একটি গাছের মগডালে আরিফের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ছেলে আরাফাত শেখ জানান, পারিবারিক কলহের জেরেই তার বাবার এই করুণ পরিণতি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, তার বাবা প্রথমে তার মা লাকি বেগমকে বিয়ে করেন, পরে কনা বেগম নামে আরেকজনকে বিয়ে করলে পরিবারে অশান্তি শুরু হয়। এ নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জন্মদিনে ‘রকস্টার’ চমক, নতুন লুকে শাকিব খান
  • শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • নীলফামারীতে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
  • জ্বালানি তেলের ঘাটতির কোনো সম্ভাবনা নেই: জ্বালানি বিভাগ
  • শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম