ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাসমান অবস্থায় পুকুর থেকে লিটন ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের লামার বাড়ি প্রেসিডেন্ট সড়কের পাশে একটি পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন মিয়া হীরাপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন ভূইঁয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার তিনি নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে স্থানীয়রা লামার বাড়ি প্রেসিডেন্ট সড়কের পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হযেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

