মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার:
বিএনপি সরকারের প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। যাতে গোটা এলাকা আবার সবুজ-শ্যামলে ভড়ে উঠতে পারে, কৃষকের যেন পানির অভাব না হয়, বলে আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১২/ফেব্রুয়ারী) দুপুরে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীল সেলিম ফারুকের সভাপতিত্বে শহরের পৌরমাঠে আয়োজিত নীলফামারী- ০২ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে এমন আশ্বাস দেন তিনি।
তারেক রহমান হুশিয়ারী দিয়ে বলেন, যারা ভোটারদের ভয় দেখাচ্ছেন সেকল অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের এক্ষেত্রে দল-মত নির্বিশেষে একসাথে আমরা কাজ করতে চাই। সামনে এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, তরুণদের চাকুরীর ব্যবস্থা, বেকার যুবদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলা, কৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে নানা উদ্যোগ নেয়া হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে কোন ধর্ম-বর্ণ ছিলো না, এরপর ২০২৪ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনেও কোন ধর্ম বর্ণ ছিলো না। আমরা ক্ষমতায় আসলে কোন ধর্ম বর্ণ দেখা হবে না।
তিনি বলেন, জনগণের ক্ষমতার মুল্যায়নের সময় এসেছে এখন মেধা ও যোগ্যতার বিচার করতে চাই। সবার জন্য নিরাপদ একটি বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেয়ার আহবান জানাই।
জনসভায় জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির আহবাায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব উর রহমান ও নীলফামারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু। এরআগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নীলফামারী পৌরমাঠে উপস্থিত হন জেলার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।
বক্তব্য শেষে সমাবেশে নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মঞ্জুরুল আলম আফেন্দী, নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী ও নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে পরিচয় করিয়ে দেন তিনি। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে দেখার এবং তার কথা শোনার জন্য সভাস্থলে আসেন সমর্থকসহ সাধারণ মানুষ

