Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপির ফ্যামিলি কার্ড প্রকল্প ঈদের আগে শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৭ pm ১৯, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্যামিলি কার্ডের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করেছিল। নির্বাচিত হলে দেশের নারীদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরাসরি ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হবে।

সরকার গঠনের পরপরই বিএনপি এই বহুল আলোচিত ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রকল্পটি দ্রুত চালুর পরিকল্পনা এবং রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকের পর সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ড বাংলাদেশের জন্য নতুন একটি উদ্যোগ, যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আড়াই বছর ধরে পরিকল্পনা করা হচ্ছিল। সরকারের গঠনের সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে এবং ঈদের আগে এটি কার্যকর করা হবে।

মন্ত্রী আরও বলেন, কতজনকে কত টাকা দেওয়া হবে, সেটি এখনও চূড়ান্ত করা হয়নি, তবে এটি এখনকার বিভিন্ন প্রকল্পের তুলনায় বেশি সুবিধা দেবে। তিনি আশ্বস্ত করেন, সকালবেলা উঠে সবকিছু পরিবর্তন হয়ে যাবে এমন আশা করা ঠিক হবে না; পরিবর্তনের জন্য ধৈর্য ধরতে হবে। তাছাড়া তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের মোট নারীর অর্ধেককে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tags: ঈদফ্যামিলি কার্ডবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বগুড়া থেকে গ্রেফতার হিরো আলম
  • ধানের শীষে ভোট দেয়ায় সবাইকে ধন্যবাদ দিলেন ছাত্রদল নেতা হামিম
  • চকবাজারের রমজানের রঙিন সকাল
  • গাছ কাটার অভিযোগে তোলপাড়, নিরব বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ
  • হাসিখুশি ফাহাদের স্বপ্নের যাত্রার ইতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম