Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৯ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ঘোষণা করছে বিএনপি।বিভিন্ন  সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে, ভারতের প্রধানমন্ত্রী মোদিও আমন্ত্রিতদের মধ্যে থাকবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন থেকে জানা যায়, যদি আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং তা গৃহীত হলে, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মোদির উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

তবে শপথগ্রহণ অনুষ্ঠানের তারিখ বা কোনো বিদেশি নেতার উপস্থিতি নিশ্চিত করে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি। আঞ্চলিক টানাপোড়েনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে কাজ করছে বিএনপি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ফোন করে তারেক রহমানের সঙ্গে কথাও বলেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। তিনি লেখেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলতে পেরে তিনি ‘আনন্দিত’।

পোস্টে মোদি বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তার সমর্থন ও শুভকামনা থাকবে।

তিনি বলেন, প্রতিবেশী দুই দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে আবদ্ধ। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ এবং দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলেও জানান ভারতের প্রধানন্ত্রী।

Tags: তারেক রহমানরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সার্ক পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব: তারেক রহমান
  • এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
  • প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে : তারেক রহমান
  • বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জাকারিয়া তাহের সুমন
  • শহীদ রাউফুন বসুনিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম