এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর-১ আসনের নেতা কর্মীদের ধৈর্য্যশীলতার সাথে সজাগ থাকার আহবান জানান। বিএনপির মহা বিজয় জনতার মাঝে উৎসর্গ করে জনসাধারণের কল্যানে সবাইকে শান্ত থেকে বিজয় উৎসব করার পরামর্শ দেন। জামালপুর-১ আসনের বিএনপির নবনির্বাচিত এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকালে ওই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাংগাঠনিক সম্পাদক জাহিদ হাসান উপস্থিত ছিলেন। বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রিন্স আরও বলেন, বিএনপির বিজয় মেনে নিতে পারেনি জামায়াতে ইসলামী ও এনসিপি। তাই তাদের জোট পরাজিত হওয়ার পর তারা সারা দেশে প্রতিহিংসার মূলক আচরণ করে আসছেন। জামায়াত ও এনসিপি বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন।
দেশের শান্ত পরিবেশ নষ্ট করার পায়েতারা করে আসছে। প্রিন্স আরও বলেন, নির্বাচনের আগেও জামায়াত ও এসসিপি নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করেছে। নির্বাচনের পর বিএনপি একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরেও জামায়াত ও এনসিপি জোট নানাভাবে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। বিএনপির সাধারণ সম্পাদক বলেন, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ও জামালপুর-১ আসনের নব নির্বাচিত এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের আহবানে আমরা অতীতেও দলীয় নেতা কর্মীদের ধৈর্য্যসহকারে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছি। এখনও তাই করছি। তিনি বলেন, বিএনপি শান্তি প্রিয় দল এবং জনকল্যানমুখি দল। কাজেই জনসাধারণের কল্যানে সব সময় বিএনপি সজাগ ও সর্তক থাকবে।
বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, জামায়াত-এনসিপি জোট ভোটে নয় ঝয় করতে না পেরে বিএনপির দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জোটগতভাবে নানা অপপ্রচার অব্যাহত রেখেছেন। তিনি জামায়াত-এনসিপির অপপ্রচার ও তাদের নানা অপকর্মের তীব্র প্রতিবাদ করেন।

