Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০৩ am ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

এরপর দলের চেয়ারম্যান হিসেবে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান।

পরে তিন বাহিনীর প্রধানরা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। খালি পায়ে, হাতে ফুল নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে আসেন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে দেশজুড়ে পালন করা হচ্ছে এই দিবস।

Tags: Bangla NewsBNP BangladeshEkushey FebruaryLanguage Movement BangladeshShaheed Minar Dhakaআন্তর্জাতিক মাতৃভাষা দিবসএকুশে ফেব্রুয়ারিতারেক রহমানবিএনপিভাষা শহীদমির্জা ফখরুলশহীদ মিনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
  • এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চাইবেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
  • একুশের প্রথম প্রহরে ভাষা শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি
  • মৌলভীবাজারে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • শিবগঞ্জের উজ্জ্বল শাহার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম