Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্দায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, সরঞ্জাম ভস্মীভূত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৩ pm ২৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মান্দা উপজেলায় গভীর রাতে একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের আসবাবপত্রসহ পাশের দুটি দোকানের মালামাল পুড়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অফিসে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে নেতা-কর্মীরা অফিস বন্ধ করে বাড়ি চলে যান। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা অফিসের ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়ে যায়।

শনিবার সকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদসহ নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি ও এলাকায় আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর কিছু নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত আছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tags: অগ্নিসংযোগঅফিসবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
  • ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
  • স্পিকারের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
  • দিনাজপুরে জমে উঠেছে উদ্যোক্তাদের মেলা ও ঈদ পুনর্মিলনী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম