Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাপলা কলির প্রচারণায় বিএনপির বাধা, কেন্দ্র দখলের হুমকি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৩ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের নির্বাচনী প্রচারণায় বাধা ও লিফলেট ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র দখলের হুমকিও দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। এদিন জুমার নামাজের পর খিলক্ষেত থানার ৪৮ নম্বর ওয়ার্ড এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয় এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া বরুয়া শেলুন পাড়ার বায়তুল আমান জামে মসজিদের সামনে শাপলা কলি প্রতীকের পক্ষে লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি নেতা মুরাদ কাজী দলবসহ সেখানে গিয়ে জোরপূর্বক লিফলেটগুলো ছিনিয়ে নেন। এছাড়া ১২ তারিখ ভোটকেন্দ্রে গেলে ‘দেখে নেওয়া হবে’- এমন হুমকিও দেন।

একইদিন বাদ আসর বরুয়া বাজার এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালানো একটি মাইকিং রিকশা নিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন স্থানে শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় ১১ দলীয় জোটের নারী সদস্যদের নির্বাচনী প্রচারণায় বাধা এবং কটুক্তি করেছে তারা।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুল মান্নান তালুকদার বলেন, ‘প্রচারণাকালে সেখানে ১১ দলীয় জোটের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। আগামী ১২ তারিখ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না এবং ভোটকেন্দ্রে গেলে ‘দেখে নেওয়া হবে’- এমন হুমকিও দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে ওই এলাকায় প্রচারণায় গেলে মারধরের হুমকি দেন সেখানে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা।’

এ ঘটনায় নিন্দা ও বিচারের দাবি জানিয়ে ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেন, ‘পুরো দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তাকিয়ে আছে, তখন একটি গোষ্ঠী নির্বাচন বানচালে মরিয়া। ঢাকা-১৮ আসনে শাপলা কলি মার্কারের বিপুল গণজোয়ার দেখে ভীত ও দিশেহারা ব্যক্তিরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে বিচারের দাবি করছি।’

এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রচারণা জোরদার হয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনার কারণে এলাকায় নির্বাচনী পরিবেশকে নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টিবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রাইভেট পড়ে এক বাইকে ফিরছিল ৩ বন্ধু, প্রাণ গেল ২ জনের
  • আজ রোজ ডে, ভালোবাসার সপ্তাহের শুরু
  • রোববার সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • বিএনপি প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা নীলফামারীতে : তারেক রহমান।
  • ঝালকাঠি ১ আসেন প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র প্রার্থীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম