পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬,বগুড়া -১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনে বড় ব্যবধানে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭২ হাজার ৪৭৪ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো.শাহাবুদ্দিন পেয়েছেন ৫৭ হাজার ৪৫৩ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, ১ লাখ ১২ হাজার ৯২৮ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের বিজয়ী হয়েছেন আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম । নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিজয় বগুড়া-১ (সারিয়াকান্দি – সোনাতলা)
জনগণের বিজয়। জনগণের প্রত্যাশা পূরণে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। এই জয়ের জন্য এলাকার সকল ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

