Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিক ও তার ভাতিজাকে কুপিয়ে জখম

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০২ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

পিরোজপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মল্লিক নাসির এবং তার ভাতিজা ইউনিয়ন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন নিপুকে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন। এমন সময় কয়েকটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা দুজনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

আহত নাসির মল্লিক সদর উপজেলার শংকরপাশা গ্রামের মোদাহার মল্লিকের ছেলে এবং নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে। নিপু শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরে গভীর জখম রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পিরোজপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল বলেন, “তাঁদের হত্যার উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। নির্বাচনের পরে এমন ঘটনা কেবল নির্বাচনী সহিংসতা ছাড়া আর কিছুই নয়।” এলাকাবাসীও এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

ইন্দুরকানী থানার ওসি বলেন, ‘’এই বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। তবে আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ঘটনা সম্পর্কে তদন্ত করছি।

Tags: অপরাধবিএনপিরাজনীতিসংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজীপুরে বেতন বকেয়া, সড়কে শ্রমিক
  • বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদল
  • ‘আমার কাছে টাকা নাই’—শেষ কথাগুলোই শেষ হয়ে রইল
  • শাহজাদপুরে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
  • মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধে চালককে হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম