Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অসহায় শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

Bangla FMbyBangla FM
১০:৫৩ am ২৭, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
মো:দিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি পশ্চিম পাড়া গ্রামের জন্মগতভাবে বিকলাঙ্গ ও বোবা প্রতিবন্ধী শাকিলের (২৫) পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
শারীরিকভাবে মারাত্মক অসুস্থ এই অসহায় যুবকের ওজন বর্তমানে মাত্র ৭ কেজি। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা শাকিলকে চিকিৎসা দিতে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। একইসাথে একটি মেডিকেল টিম শাকিলের বাড়িতে উপস্থিত হয়ে চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুরে শাকিলকে তার মা শাহিদা খাতুনের কোলে দেখে আবেগাপ্লুত হন মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তার পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়াতে এসেছি। দলের পক্ষ থেকে আমরা সবসময় এই অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো। একইসাথে আমি সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বিত্তশালী, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে শাকিলের চিকিৎসা এবং প্রতিবন্ধী ছেলের মা অসহায় শাহিদা খাতুনকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ এম এ লতিফ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, মানবিক এ উদ্যোগে উপস্থিত স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মির্জা মোস্তফা জামানের এ কার্যক্রমকে প্রশংসা করেছেন।
Tags: বিএনপি নেতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম