Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালাইয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৬ pm ০৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় এক ব্যবসায়ী ও তার সহকারীকে পথরোধ করে মারপিটের পর নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আহত ব্যবসায়ীর বাবা নুর আলম বাদী হয়ে কালাই থানায় বিএনপি নেতা হারুনসহ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই প্রধান আসামি হারুনকে গ্রেফতার করে। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী ও তার সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাতেই জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
আহত ব্যবসায়ী নাজিমুদ্দিন উপজেলার বিয়ালা গ্রামের নুর আলমের ছেলে। তার সহকারী আব্দুল আলীম একই গ্রামের বাসিন্দা।

মামলার আসামিরা হলেন মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিয়ালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে হারুন, তার ভাই মামুনুর রশিদ, একই গ্রামের রেজাউল ইসলাম, জনাব আলী, রেজাউল করিম ও তোফায়েল আহম্মেদ।

এজাহার সূত্রে জানা যায়, নাজিমুদ্দিন একজন আড়ৎ ব্যবসায়ী। গত মঙ্গলবার (৩ মার্চ) দিনভর তার সহকারী আব্দুল আলীমকে মোটরসাইকেলের পেছনে নিয়ে উপজেলার বিভিন্ন বাজার থেকে টাকা সংগ্রহ করেন। রাত সাড়ে ৮টার দিকে মাত্রাই-বিয়ালা সড়কের বকুল মোড় এলাকায় পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পথরোধ করে তাদের মোটরসাইকেল আটকায়। পরে মারপিট করে তাদের কাছ থেকে ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই হারুন নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে জ্বালানি তেলের পাম্পে উপচে পড়া ভিড়
  • সাভারে আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • ফরিদপুরে ক্ষেত থেকে অপরিপক্ক পেঁয়াজ তুলে বিপাকে কৃষকরা
  • নিলামের গরু কিনেও টাকা দেননি বিএনপি নেতা
  • গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ড্রেজার ও পাইপ ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম