Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৪ am ১৫, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর পুলিশের ওপর চড়াও হওয়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের সিআইডি কার্যালয়ের পাশের বড়মাঠ জিমনেসিয়াম রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা হলেন সিআইডি কার্যালয়ে কর্মরত ইন্সপেক্টর ন্যুয়াবুর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১ টার ইন্সপেক্টর ন্যুয়াবুর রহমান তার স্কুলপড়ুয়া ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিতে মোটরসাইকেলে করে বের হন। বড় মাঠ জিমনেসিয়ামের সামনের সড়কে মোটরসাইকেলে সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ও তার ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।দুর্ঘটনায় ইন্সপেক্টর ন্যুয়াবুর রহমানের ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় স্থানীয় পথচারীরা এগিয়ে এসে আহত পুলিশ কর্মকর্তাকে সড়ক থেকে তুলে সহায়তা করেন। তার ছেলে মোটরসাইকেল থেকে পড়ে গেলেও গুরুতর আহত হয়নি বলে জানা গেছে।ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অটোরিকশা চালককে থানায় নেওয়ার কথা বলা হয়।

এ সময় অটোরিকশা চালক স্থানীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদকে ফোন করেন বলে অভিযোগ ওঠে।অভিযোগ রয়েছে, আবু সাঈদ ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তিও পুলিশ সদস্যদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে উপস্থিতরা জানান। পরে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আহত ইন্সপেক্টর ন্যুয়াবুর রহমানকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার ভাঙা হাতে চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও কিছু লোকজন উত্তেজনা সৃষ্টি করে। একজন পোশাকধারী পুলিশ সদস্য থাকা সত্ত্বেও তাদের ওপর চড়াও হওয়া দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহত পুলিশ কর্মকর্তা যদি আইনি পদক্ষেপ নিতে চান, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tags: অভিযোগপুলিশবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি আইআরজিসির
  • আফগানিস্তানের পালটা হামলায় ১৪ পাকিস্তানি সেনা নিহত
  • কালাইয়ে ছেলের হাতে বাবা খুন, মা ও মেয়ে আহত
  • চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে পায়ুপথে স্বর্ণ পাচারকালে যুবক আটক
  • ১৫ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম