Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাম ঘোষণা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৭ pm ২৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার একপর্যায়ে অনুষ্ঠান ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলার ডোমার হাইস্কুল মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ পরিস্থিতির উদ্ভব ঘটে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকা বিএনপির এক নেতা ইচ্ছাকৃতভাবে সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীরের নাম ঘোষণা করেননি।

অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত সংশ্লিষ্টদের উদ্দেশ করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ বলে স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন জানান, উপজেলা প্রশাসনের দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম উল্লেখ ছিল না। তবুও সংসদ সদস্যকে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল এবং তিনি তা গ্রহণও করেন। তিনি আরও দাবি করেন, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি পরিস্থিতি অস্থিতিশীল করতে অশোভন আচরণ করেন।

এ বিষয়ে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, অনুষ্ঠানটি সুন্দরভাবেই চলছিল, তবে এ ধরনের আয়োজন পরিচালনায় দলীয় ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া উচিত। ভবিষ্যতে এ ধরনের বিষয় আরও সতর্কতার সঙ্গে পরিচালনার আহ্বান জানান তিনি।

ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, অনুষ্ঠানে সাময়িক বিশৃঙ্খলা দেখা দিলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আশা প্রকাশ করেন, এ নিয়ে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • কয়েক সপ্তাহের মধ্যে ইরান সংঘাত শেষ করতে চান ট্রাম্প
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
  • চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • মৌলভীবাজারে বিষপানে সলিম মিয়ার মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম