জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলে বিএনপি বা জামায়াত যে কোনো দলের সঙ্গে জোট করতে পারে। বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন আরও জানান, এনসিপি আজ থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে, যার মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। মনোনয়ন যাচাই-বাছাই চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত, এবং ১৫ নভেম্বর প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। দলটি এককভাবে নির্বাচন করার এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
মুখ্য সমন্বয়ক বলেন, “বর্তমান পরিস্থিতি দেশকে সংকটকালীন মুহূর্তে দাঁড় করিয়েছে। বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তবে আমাদের জোট হওয়ার সুযোগ খোলা। তবে এই শর্ত পূরণ না হলে আমরা কারও সঙ্গে জোটে যাব না।”

