Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি কাঠালিয়ায় সংবাদ সম্মেলন করে নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৩ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ইউনিয়ন বিএনপি।

আজ সোমবার সকালে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

তিনি অভিযোগ করেন, ঝালকাঠি-১ আসনে জামায়াত প্রার্থী পরাজিত হওয়ার ক্ষোভে জামায়াতের কর্মীরা নিজেরাই মরিচবুনিয়া বাজারের দলীয় কার্যালয়, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে তার দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর কাছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে বিভিন্ন সময় হয়রানি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বক্তব্যে আরও বলা হয়, বিএনপি-নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল-এর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে জামায়াত। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ছগির হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার, যুবদল নেতা মো. লিয়াকত আলী জমাদ্দার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামরুজ্জামান এবং ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মো. অলিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tags: ঝালকাঠিবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজীপুরে বেতন বকেয়া, সড়কে শ্রমিক
  • বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদল
  • ‘আমার কাছে টাকা নাই’—শেষ কথাগুলোই শেষ হয়ে রইল
  • শাহজাদপুরে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
  • মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধে চালককে হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম