Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভেদরগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: আহত ২, যুবদল সভাপতি আটক ‎

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৭ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

‎শাওন বেপারী, ‎শরীয়তপুর প্রতিনিধি:

‎‎শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পৌর যুবদল সভাপতি এসকান্দার ছৈয়ালসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

‎‎রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করে।

‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ঈদুল আজহার সময় ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠের গরুর হাটের ইজারা নিয়ে পৌর যুবদল সভাপতি এসকান্দার ছৈয়াল ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিন্টু বেপারীর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় পৌর এলাকার বাসিন্দা ইয়াছিন (১৮) নিহত হন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ছাত্রদল নেতা রাশেদ ছৈয়াল, মিঠু আকনসহ কয়েকজনের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মিঠু আকন গ্রেফতার হয়ে কারাগারে আছেন এবং পরে ছাত্রদল নেতা রাশেদ ছৈয়াল জামিনে মুক্ত হন।

‎জানা যায়, মিঠু আকনের জামিন না হওয়াকে কেন্দ্র করে রবিবার দুপুরে রাশেদ ছৈয়াল ও মিঠুর বড় ভাই টিটু আকনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এসকান্দার ছৈয়াল, রাশেদ ছৈয়াল, মিন্টু ছৈয়াল, মিলন ছৈয়াল, নজরুল ইসলাম ছৈয়াল ও দ্বীন ইসলাম ছৈয়াল টিটু আকনকে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টিটু আকনসহ দুইজন আহত হন।

‎খবর পেয়ে সেনাবাহিনী ও ভেদরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত টিটু আকনকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় পৌর যুবদল সভাপতি এসকান্দার ছৈয়াল ও তার চাচাতো ভাই নজরুল ইসলাম ছৈয়ালকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। ‎পরে আহত টিটু আকনের বড় ভাই দেলোয়ার আকন বাদী হয়ে এসকান্দার ছৈয়ালকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।‎পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন আকন অভিযোগ করেন, গত বছরের একটি হত্যাকাণ্ডে আমার ভাই মিঠু আকনকে ফাঁসানো হয়েছিল। জামিন করানোর কথা থাকলেও তা না করে অন্যজনকে জামিন করানো হয়। এ নিয়ে জানতে চাইলে আমার ভাই টিটু আকনের ওপর হামলা চালানো হয়। আমরা সুষ্ঠু বিচার চাই।

‎‎ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আটক দু’জনকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

‎

Tags: বিএনপিযুবদল সভাপতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপির বিজয়: তারেক রহমানকে এনডিপির অভিনন্দন
  • এনসিপির হান্নান, আসিফ ও সাদিক কায়িমসহ সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : নাসীর উদ্দিন
  • একটি ভিডিও যখন কেড়ে নেয় জীবন
  • বিএনপি কাঠালিয়ায় সংবাদ সম্মেলন করে নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদ
  • পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিক ও তার ভাতিজাকে কুপিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম