Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় বিএনপি প্রার্থীর ব্যানারে আগুন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৮ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0

মনির হোসেন,

যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী পুড়ে যাওয়া পোস্টার ও ব্যানার দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীদের খবর দেন। পরে নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশও পরিদর্শনে উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন জানান, গভীর রাতে ইউনিয়নের বিভিন্ন স্থানে ছয়টি ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টি এবং দাঙ্গা বাধানোর উদ্দেশ্যে করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ বলেন, শিকারপুর বাজারে ব্যানার পুড়িয়ে দেওয়ার বিষয়ে থানাকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তবে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনি ছবি-ভিডিও প্রচারে সদস্যদের যে নির্দেশনা দিলেন আনসার মহাপরিচালক
  • নির্বাচনের আগে মোবাইল লেনদেনে সীমাবদ্ধতা
  • প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ
  •  জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ ৩৫ জন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম