জামালপুর প্রতিনিধি:
জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী সভা করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত এসব সভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভাগুলোতে এম রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে নির্বাচনী এলাকার উন্নয়ন নিশ্চিত হবে, সমাজ ও রাষ্ট্র এগিয়ে যাবে এবং মানুষের জীবনমানের পরিবর্তন আসবে। একই সঙ্গে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী সভাগুলোতে উপস্থিত ভোটাররা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি সমর্থন জানান এবং তাকে উৎসাহিত করেন।


