Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শপথ নিলেন বিএনপি দলীয় জোটের সংসদ সদস্যরা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪০ am ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপি ও তার শরিক দলগুলোর সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা এই শপথ নেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। অন্যদিকে, সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

এদিকে, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথগ্রহণের কথা নিয়েও আলোচনা চলছিল।
শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমানও সঙ্গে আসেন।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৭টির ফলাফল প্রকাশ করেছে ইসি। তার মধ্যে বিএনপি ও তার শরিকরা ২১২টি, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয় পায়।
বিএনপি ও তাদের শরিক দলের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই দ্বিতীয় ধাপে ১১ দলীয় জোটের বিজয়ীরা শপথ নেবেন। এ উপলক্ষ্যে তাদেরকে সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। ইতোমধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসেছেন।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রধান উপদেষ্টাবিএনপিশপথ গ্রহণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না বিএনপি সংসদ সদস্যরা
  • জুলাই উপেক্ষা করে বিএনপি যাত্রা: সারজিস
  • দুই শপথ নিলেন জামায়াতসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা
  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন আমিনুল
  • খাসির আড়ালে কুকুরের মাংস বিক্রি করা কসাই গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম