Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপির আয়োজনে গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা

Bangla FMbyBangla FM
৯:৩৯ am ০১, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0
সভা

সভা

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা।

বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি ফিরোজা থেকে যুক্ত ছিলেন। আর লন্ডন থেকে ভার্চুয়ালি কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানের শুরুতেই, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শহীদদের আত্মত্যাগের স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “গণতন্ত্রের বিজয়ের সংগ্রামে শহীদদের রক্ত সর্বদা আমাদের প্রেরণার উৎস।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা গণতান্ত্রিক আন্দোলনের ঐক্য ও শক্তি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

বিএনপি নেতারা বলছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়াই একমাত্র সমাধান।

Tags: আলোচনা সভাজুলাই ২৪ আন্দোলনবাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে যুব দলের ৯ নেতা বহিষ্কার
  • চরভদ্রাসনের মৌলভীরচর বাজারে ১১বোল্টের খুটি সরানোর ফলে মুসল্লিদের স্বস্তি
  • ”মানুষ যেভাবে আমার ডাকে সাড়া দিচ্ছে তাতে আশা করি বিজয় আমাদেরই হবে”
  • ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন
  • জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সাথে নাহিদ ইসলামের সাক্ষাৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম