Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যৌতুক না পেয়ে নির্যাতন ও গর্ভপাত, রংপুরে গৃহবধূকে মামলা তুলে নেয়ার হুমকি

Bangla FMbyBangla FM
৯:২৮ am ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0
যৌতুক না পেয়ে নির্যাতন ও গর্ভপাত, রংপুরে গৃহবধূকে মামলা তুলে নেয়ার হুমকি

যৌতুক না পেয়ে নির্যাতন ও গর্ভপাত, রংপুরে গৃহবধূকে মামলা তুলে নেয়ার হুমকি

ক্রাইম রিপোর্টার:

রংপুরের পীরগাছায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মম নির্যাতন করে গর্ভপাত করিয়েছে পাষণ্ড স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন।  এ ঘটনায় মামলার দেড় মাস পেরিয়ে গেলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে।  গৃহবধূ বাদী হয়ে মামলা করায় মামলা তুলে নেয়ার হুমকি আসামির পরিবারের।

গত ৯ ই এপ্রিল পীরগাছা থানায় ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় শঙ্কায় ভুক্তভোগী পরিবার।

এলাকাবাসী জানায়, ঘটনার দিন গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশ এসে উদ্ধার করে। পরে প্রচন্ড ব্যাথা অনুভব করায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেয়৷

তার উপর  অমানবিক নির্যাতন ও পেটের সন্তান  গর্ভাপাতের ঘটনায় পীরগাছা থানায় বাদি হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ।  আসামিরা হলেন স্বামী- শাহ্ মোঃ আরিফুর রহমান সবুজ, শশুর- শাহ্ মোঃ শাখাওয়াত হোসেন, শাশুড়ি মোছাঃ আঞ্জুমান আরা বেগম ও দেবর শাহ্ মোঃ আশিকুর রহমান। অভিযুক্ত আরিফুর রহমান সবুজ এনআরবিসি ব্যাংকে কর্মরত আছেন। তার বাবা পাওটানা ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক। 

মামলা ও পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের আদম কুটির পাড়া এলাকার মাদ্রাসা শিক্ষক  শাহ- মোঃ শাখাওয়াত হোসেনের ছেলে আরফিুর রহমান সবুজের সাথে রংপুর মহানগরীর কেরানীর হাট বিন্যাটারি এলাকার মহুবার রহমানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে ২০১৮ সালে সবুজ  বাড়ি থেকে পালিয়ে নিয়ে বিয়ে করেন মহুবার রহমানের মেয়েকে। পরে বিষয়টি উভয়ের পরিবার দীর্ঘদিন পর মেনে নিয়ে পূনরায় ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেন।

ভুক্তভোগী গৃহবধূ জানায়, আমার বিয়ের পর থেকেই আমার স্বামী ও শশুর- শাশুড়ি পাঁচলক্ষ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপ দেয়। আমি ও আমার পরিবার দিতে অস্বীকার করলে তারা প্রতিনিয়ত মারধর করে। আমাকে হুমকি দেয় যে আমি বাপের বাড়ি থেকে টাকা না নিয়ে আসা পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারবো না।

ওই গৃহবধূ আরও বলে, আমি যাতে গর্ভধারন না করি এজন্য আমার স্বামী বিভিন্ন সময় মারধর করে আমাকে জন্মনিয়ন্ত্রণ ওষুধ সেবন করাতে বাধ্য করতো। একপর্যায়ে আমি চারমাসের অন্তঃসত্তা হলে আমাকে বেধড়ক মারধর করে গর্ভের সন্তান নষ্ট করার ওষুধ খাওয়ায়। 

পীরগাছা থানার অফিসার ইনচার্জ ছুটিতে থাকায় মামলার তদন্ত কর্মকর্তা নুর আলম জানান, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ( সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী বলেন, তদন্ত চলমান আছে, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Tags: 999যৌতুক না পেয়ে নির্যাতন ও গর্ভপাতরংপুরে গৃহবধূকে মামলা তুলে নেয়ার হুমকির্গভপাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস
  • ফুল-মিষ্টি নিয়ে জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপির বিজয়ী প্রার্থী
  • ফরিদপুরে দুই উপজেলার সংঘর্ষে আহত অন্তত ২০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • পিরোজপুর-১ এমপি মাসুদ সাঈদী ফুল নিয়ে বিএনপি প্রার্থীর বাড়িতে
  • সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে হামলা, চাঁদাবাজির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম