Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাস্তায় বেরিয়ে ভাইরাল বিপাশা, পাশে দাঁড়ালেন অপরাজিতা

Bangla FMbyBangla FM
৭:২৩ am ২৫, মে ২০২৫
in বিনোদন
A A
0
ভাইরাল বিপাশা

ভাইরাল বিপাশা

সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন—বিশেষ করে অতিরিক্ত ওজন বৃদ্ধি—প্রায় সব নারীরই সাধারণ অভিজ্ঞতা। এই বাস্তবতা থেকে বাদ যাননি বলিউড অভিনেত্রী বিপাশা বসুও। সম্প্রতি মেকআপ ছাড়া রাস্তায় বেরোনোর সময় তোলা তার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে তাকে কিছুটা ওজন বেড়েছে বলে মনে হচ্ছে। আর এতেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়।

যদিও বিপাশার অনুরাগীরা জানেন, সন্তান জন্মের পর ওজন বেড়ে গেলেও নিয়মিত ফিটনেস রুটিনের মাধ্যমে তিনি তা কমিয়ে এনেছেন। কিছুদিন আগেই ‘ক্যাট আই’ সানগ্লাস পরে তার স্টাইলিশ লুকের ছবিও শেয়ার করেছিলেন তিনি ইনস্টাগ্রামে। এরই মাঝে পুরনো একটি ‘মোটা’ দেখানো ছবি ভাইরাল হওয়ায় অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন।

ছবিতে বিপাশাকে দেখে অনেকে কটাক্ষ করলেও, অনেকেই আবার তার পাশে দাঁড়িয়েছেন। একজন নেটিজেন লেখেন, ‘তার যখন প্রয়োজন ছিল, তখন তিনি নিজেকে সেভাবেই দেখিয়েছেন। এখন তিনি তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যেটাকে সম্মানের চোখে দেখা উচিত।’ আরেকজন মন্তব্য করেন, ‘তিনি সারোগেসির পথ বেছে নেননি, নিজেই মা হয়েছেন। তার মধ্যে মাতৃত্বের সৌন্দর্য ফুটে উঠেছে।’

বিপাশাকে ঘিরে এই ট্রোলিংয়ের বিরুদ্ধেও মুখ খুলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এক প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘মানুষের এই নিম্নরুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাঁধে।’

অভিনেত্রীর মাতৃত্বকে অপমান করার এই প্রবণতা যেখানে একদিকে সমালোচনার জন্ম দিচ্ছে, অন্যদিকে তা নারীর বাস্তবতা ও মর্যাদাকে সামনে আনার সুযোগও করে দিচ্ছে।

Tags: কটাক্ষবলিউড ডিভাবিপাশা বসুভাইরালশরীরী রূপসামাজিক যোগাযোগ মাধ্যম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম
  • ময়মনসিংহে এনসিপি’র ইফতার মাহফিল
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার
  • পাবজি মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম