Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডাকসু নির্বাচনে বিন ইয়ামিন মোল্লার হতাশাজনক ফল, পেয়েছেন মাত্র ৩৬ ভোট

Bin Yamin Molla's disappointing results in DUCSU elections, receiving only 36 votes

Bangla FMbyBangla FM
৭:৪৮ pm ১০, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, ক্যাম্পাস
A A
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে আলোচনায় থাকা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা মাত্র ৩৬টি ভোট পেয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ডাকসু নির্বাচনের দাবিতে তার দীর্ঘদিনের সক্রিয়তা সত্ত্বেও এমন হতাশাজনক ফল তার সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করেছে।

নির্বাচনে বিন ইয়ামিন মোল্লার প্যানেলে সহ-সভাপতি পদে সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক পদে মো. শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান এবং ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন সহ আরও বেশ কয়েকজন প্রার্থী ছিলেন।

প্যানেল ঘোষণার সময় বিন ইয়ামিন মোল্লা বলেছিলেন, “আমরা সব ধরনের শিক্ষার্থীর সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করার চেষ্টা করেছি। আমরা আগেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছি এবং ডাকসুর মাধ্যমে ভবিষ্যতেও এটি অব্যাহত রাখতে চাই।”

তার প্যানেলের অন্যান্য সদস্যরা ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিব খান, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাশেদ আন আদিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন।

নির্বাচনের আগে বিন ইয়ামিন মোল্লার আন্দোলন ও কর্মকাণ্ড ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে নির্বাচনের ফলাফলে তার এই জনপ্রিয়তা ভোটের বাক্সে প্রতিফলিত হয়নি।

Tags: ডাকসু নির্বাচনবিন ইয়ামিন মোল্লা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম