রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাইজার সোহেল আহমেদকে এক বছরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সৈয়দ মইন উদ্দিন আহমেদকে একই মেয়াদে ডিএমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক না রেখে দায়িত্ব গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিএমডি পদটি শূন্য ছিল।

