Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ সফরে কিউই দলে বড় পরিবর্তন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৬ pm ১০, এপ্রিল ২০২৬
in খেলাধুলা
A A
0

নিউজিল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরের ঠিক আগমুহূর্তে কিউই স্কোয়াডে এসেছে বড় পরিবর্তন। চোটের কারণে ওয়ানডে ও টি-টুয়েন্টি—উভয় সিরিজ থেকেই ছিটকে গেছেন উদীয়মান অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।

নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন ক্লার্ক। চলতি সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে তাঁর ডান হাতের তালুর চামড়া ফেটে যায়। এই চোটের কারণেই ছিটকে যেতে হলো তাঁকে। বছরের শুরুতে ভারত সফরে নজরকাড়া ক্লার্কের জন্য এই সফরটি ছিল বড় সুযোগ।

ক্লার্কের বদলে দলে আসা বেন লিস্টার নিউজিল্যান্ডের হয়ে এ পর্যন্ত ৩টি ওয়ানডে ও ১২টি টি-টুয়েন্টি খেলেছেন। জাতীয় দলের হয়ে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের পাকিস্তান সফরে। বর্তমানে তিনিও শ্রীলঙ্কায় ‘এ’ দলের সাথে রয়েছেন।

পাকিস্তান সুপার লিগে (PSL) রাওয়ালপিন্ডিজের হয়ে চুক্তিবদ্ধ থাকায় ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না ফাস্ট বোলার বেন সিয়ার্সকে। নিউজিল্যান্ড ক্রিকেট (NZC) জানিয়েছে, ওয়ানডে দলে তাঁর কোনো বিকল্প নেওয়া হচ্ছে না। তবে টি-টুয়েন্টি সিরিজের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। আশা করা হচ্ছে, দ্বিতীয় টি-টুয়েন্টি থেকেই তাঁকে মাঠে পাওয়া যাবে।

কিউইদের বোলিং শক্তি বাড়াতে চোট কাটিয়ে দলে ফিরেছেন তিন পেসার—ম্যাথু ফিশার, উইল ও’রুরক ও ব্লেয়ার টিকনার। দুই সংস্করণেই দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টম ল্যাথাম।

জ্বালানিসংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যুৎ সাশ্রয়ী উদ্যোগের পাশে দাঁড়াতে ম্যাচ শুরুর সময়ে বড় পরিবর্তন আনা হয়েছে।

ওয়ানডে শুরু হবে বেলা ১১টায় (আগে ছিল বেলা ৩টা)।

টি-টুয়েন্টি শুরু হবে বেলা ২টায় (আগে ছিল সন্ধ্যা ৬টা)।

সফরের সূচি:
১৭ এপ্রিল ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে। এরপর ২৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

Tags: টি-টুয়েন্টি সিরিজবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আবারও অস্থির তেলের বাজার
  • নতুন ইতিহাস সংসদে, ৪১ বিল পাস দুই দিনে
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ
  • ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম