চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে একজনকে আটক করে ফেন্সিডিলের বিকল্প ৪২৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩ হাজার ১৭০ পিস ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, গতরাতে সোনামসজিদ বিওপির টহল দল রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. আলীম (৩২) নামে এক ব্যক্তিকে ৩৭৭ বোতল Eskuf DX সিরাপসহ আটক করে। একই সময়ে চকপাড়া বিওপির টহল দল শাহবাজপুর সীমান্ত এলাকা থেকে আরও ৫০ বোতল সিরাপ ও ৩১৭০ পিস Tensiwin ট্যাবলেট জব্দ করে। ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

