Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএসএফ এর সীমান্তঘেঁষে সড়ক নির্মাণের চেষ্টা বিজিবির বাধা

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৫৭ pm ০৮, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি :

সীমান্তের খুব কাছাকাছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তঘেঁষা এলাকায় নতুন করে প্রায় এক কিলোমিটারজুড়ে পাকা সড়ক নির্মাণের চেষ্টা করে বিএস এফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) ।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে শুরু করে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর নিকট বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ৯৩৪-এর ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-দিনহাটা সংযোগকারী একটি প্রধান সড়ক রয়েছে। ওই সড়কটি বাংলাদেশ সীমান্ত থেকে কোথাও ৫০ থেকে ৭০ গজ, কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত। সড়কের পূর্ব পাশে গত কয়েকদিন ধরে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়, যা বিএসএফের পাহারায় রাতের আঁধারে চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশেই নতুন করে পাকা সড়ক নির্মাণের কাজ করে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা টহল জোরদার করেন।

বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বলেন, “বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিজিবির টহল টিম সীমান্তে অবস্থান করছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছে।”

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় জানান, বিএসএফ নতুন সড়ক নির্মাণের জন্য মাটি ভরাট করছিল। খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। গত বুধবার সন্ধ্যায় এ বিষয়ে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।

তিনি আরও বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। এছাড়া সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

Tags: প্রশাসনবিএসএফ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় পার্টি সমর্থন দিল রুমিন ফারহানাকে
  • ইতিবাচক নির্বাচনী পরিবেশের কথা জানাল ইইউ
  • ভোটের টানে ঘরে ফেরা
  • সমঝোতায় ভারতের বিপক্ষে ম্যাচে ফিরল পাকিস্তান
  • প্রচার শেষ, বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের ঝুঁকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম